1:50 am, Wednesday, 4 November 2026

কলম্বিয়ায় স্টেডিয়াম ধসে নিহত ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক :: কলম্বিয়ার টোলিমায় ষাঁড়ের লড়াইয়ের সময় একটি স্টেডিয়ামের স্ট্যান্ড ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

সোমবার (২৭ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো স্থানীয় কর্মকর্তাদের এ ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি মেয়রদের বলছি, মানুষ বা প্রাণির মৃত্যুর সঙ্গে জড়িত আর কোনো ইভেন্টের অনুমতি না দিতে। এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয় বলেও তিনি জানান।

টোলিমার গভর্নর হোসে রিকার্ডো ওরোজকো বলেন, নিহতদের মধ্যে দুই নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

আখাউড়া-সিলেট রেলপথ: আতঙ্কের নাম লাউয়াছড়া: ৮মাসে ২০বার বিকল

কলম্বিয়ায় স্টেডিয়াম ধসে নিহত ৪ জন

Update Time : 09:30:22 am, Monday, 27 June 2022