4:54 pm, Saturday, 7 November 2026

‘কীভাবে হারলাম বোঝাতে পারব না’, বেতিসের কাছে হেরে হতাশ মরিনহো

ডেস্ক রিপোর্ট : লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে দলের এমন হারে হতাশ হওয়ার চেয়ে বেশি বিস্ময় প্রকাশ করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

তার মতে, মাদ্রিদ দুর্দান্ত খেলেও সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত চড়া মাশুল গুনেছে।
সেভিয়ায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে রিয়ালের নিখুঁত শুরুর ইতি টানেন ট্রয় প্যারট।

ম্যাচের ৮১তম মিনিটে তার করা গোলেই জয় নিশ্চিত করে বেতিস। ম্যাচের যোগ করা সময়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল মাদ্রিদ।
কিন্তু কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভালিয়েস।
ম্যাচ শেষে পরাজয়ের কারণ নিয়ে মরিনহো বলেন, ‘আমি সত্যি জানি না আমরা কীভাবে হারলাম, কারণ আমরা দল হিসেবে খুবই ভালো খেলেছি।

দল একটা চমৎকার ম্যাচ উপহার দিয়েছে। মাঝে মাঝে এমন ম্যাচ হারতে হয়, যা ব্যাখ্যা করা অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছি, অনেক আক্রমণ তৈরি করেছি এবং প্রচুর সুযোগ পেয়েছিলাম। ম্যাচটা ড্র হলেও আমরা হতাশ হতাম। তাই হেরে যাওয়ার পর আমাদের কেমন লাগছে, তা সহজেই অনুমেয়।’

গোলরক্ষক ভালিয়েস ও বেতিসের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার গোলবঞ্চিত হতে হয় মাদ্রিদকে। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এমবাপ্পের দুটি প্রচেষ্টা রুখে দেন বেতিসের ডিফেন্ডাররা। পরে ফরাসি তারকার আরেকটি শট ক্রসবারে বাধা পায়। ম্যাচের শেষ দিকে ভিনিসিয়ুসকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু সেখান থেকেও গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে।

পেনাল্টি মিসের জন্য অবশ্য এমবাপ্পেকে দায়ী করতে নারাজ রিয়াল কোচ। মরিনহো বলেন, ‘পেনাল্টির বিষয়ে বলব, যখন আমাদের দলের কেউ পেনাল্টি নিতে যায়, তখন আমরা সবাই তার পাশেই থাকি।’

দলের আধিপত্য সত্ত্বেও পয়েন্ট না পাওয়ায় খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝাড়েননি এই পর্তুগিজ কোচ। তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের তোপ দাগানোর মতো কিছু নেই। জয় আমাদের প্রাপ্য ছিল, কিন্তু শুধু প্রাপ্য দিয়ে পয়েন্ট অর্জিত হয় না।’

প্রতিপক্ষের প্রশংসা করে মরিনহো ইঙ্গিত দেন, ম্যাচের ছোটখাটো কৌশলগুলোর পূর্ণ সুবিধা নিয়েছে বেতিস। তার ভাষায়, ‘বেতিসের খেলোয়াড়রা মাদ্রিদের খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি চতুর, আর আমাদের খেলোয়াড়রা খুবই সৎ। হোম ক্রাউডের দারুণ সমর্থনকে কাজে লাগিয়ে তারা এই বাড়তি সুযোগগুলো তৈরি করে নিয়েছে।’

এই হারের পর চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাশাপাশি অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিস। রোববার ভ্যালেন্সিয়াকে হারালে বার্সেলোনা এককভাবে টেবিলের শীর্ষে উঠে তিন পয়েন্টের লিড নেওয়ার সুযোগ পাবে।

ঘরোয়া লিগের ধাক্কা সামলে রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিতে মনোনিবেশ করছে। আগামী মঙ্গলবার ঘরের মাঠে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

‘কীভাবে হারলাম বোঝাতে পারব না’, বেতিসের কাছে হেরে হতাশ মরিনহো

Update Time : 07:09:11 am, Saturday, 5 September 2026