স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এক ইউরোপ প্রবাসীর শিক্ষানুরাগী ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর সোমবার স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিরা গুলজান একাডেমি এন্ড জুরিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্নার উপর আওয়ামী লীগ নেতা ও ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম একাধিক মিথ্যা মামলা ও হামলা চালিয়েছেন। জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হামলা ও মামলা করা হয়। এর প্রতিবাদে হিরা গুলকাজর একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
প্রতিষ্ঠান প্রধান মো: এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিলাগুলজার একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী লিংকন, নাহিদ ইসলাম, ইব্রাহিম আলী, জাকির আহমদ, ছয়ফুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 





















