হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কোড়ি স্পোর্টসের ২৬-২৭ এর বাছাই পূর্বের ফুটবলের ফাইনাল খেলায় বিজয় লাভ করেছে পৃথিম পাশা ইউনিয়ন পরিষদ।
১২ নভেম্বর বিকেলে কুলাউড়া জালালাবাদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সুন্দর ও মনোরম পরিবেশে নতুন কোড়ি স্পোর্টসের বাছাই পূর্বের ফুটবলের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন বনাম পৃথিম পাশা ইউনিয়ন। উক্ত খেলায় ২-০ গোলে সদর ইউনিয়ন কে হাড়িয়ে পৃথিম পাশা ইউনিয়ন বিজয় লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী,মতছিন আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফয়জুর রহমান,ব্রাম্মনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব মিয়া,জালালাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সবুর,পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দেব,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ব্রাম্মনবাজার কেলোয়ার কল্যান সমিতির সভাপতি সরোয়ার আলম,চিকিৎসক আছমা বেগম,শারমিন খানম,আব্দুল কায়ুম,মখলিছ মিয়া,মোজাম্মেল হক অপু,ছনাত্তর রহমান,শাহিদুল ইসলাম শাহিন,নুরুল হুদা,শিক্ষক কামরুল হাসান সামাদ,ছয়ফুল ইসলাম,,তারা মিয়া,শিক্ষক বসু দেব,সাদিকুর রহমান,তুয়েল,মো: মাসফি,পৃথিম পাশা ইউনিয়নের তথ্য পরিচালক ইফতেহার উদ্দিন আব্দাল,সংবাদ কর্মি হুসাম উদ্দিন প্রমুখ।
বিজয় লাভ করে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দেব বলেন,আমরা নতুন কোড়ি স্পোর্টসের বাছাই খেলার ফাইনালে আমাদের পৃথিম পাশা ইউনিয়ন পরিষদ বিজয় লাভ করায় আমরা আমন্দিত। সকলের সাহায্য সহযোগিতা ও অনুপ্রেরণায় আমাদের বিজয় হয়েছে।খেলোয়ার ও কোর্স সহ সবাই কে ধন্যবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক 






















