হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন গত ১ জুন সোমবার দুপুর ১২টায় ঢাকাস্থ মিরপুরে তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা, গভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত শেষ বিদায় জানানো হয়েছে।
২ জুন মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে পূর্বে কুলাউড়া প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুল মতিন’কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, সহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক এবং এলাকাবাসীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে শেষ সম্মান জানান। প্রথম জানাযা শেষে মরহুমের মরদেহ নিজ বাড়ি জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামের কবরস্থানে দ্বিতীয় জানাযার শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেেখ গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একাশি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনকেইে তাঁর বিদেহী আত্মার মাগফরিাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, মোঃ আব্দুল মতিন ১৯৪৫ সালরে ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম আব্দুল মতিন একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এর আগে দুইবার উপজলো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার উন্নয়নে তিনি অনেক ভূমিকা রাখেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীকে সমর্থন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া তিনি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
11:46 pm, Thursday, 1 October 2026
News Title :
কুলাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন সাবেক এমপি আব্দুল মতিন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:42:44 am, Tuesday, 2 June 2026
- 260 Time View
Tag :
Popular Post

























