1:56 pm, Tuesday, 28 July 2026

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোটার:  কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন রেলগেট এলাকায় পৌঁছা মাত্র অজ্ঞাত এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা কুলাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টা পর্যন্ত অজ্ঞাত ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Update Time : 05:20:07 pm, Thursday, 2 December 2021