9:06 pm, Friday, 29 May 2026

নিজের যমজ দুই পুত্র সন্তানদের পানিতে চুবিয়ে হত্যা করলো মা!

মহি উদ্দিন :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে ৪ বছর বয়সী নিজের যমজ দুই পুত্র সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, রবিবার (২১জানুয়ারি) ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা। এ ঘটনায় যমজ শিশুদের মাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শিশুদের চাচা বাদশা মিয়া জানান, আমার ভাই প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। যমজ দুই সন্তান জন্মের পর থেকে তিনি অনেকটা অসুস্থ হয়ে যান এখনো তার চিকিৎসা চলছে। তার স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে ঘুম থেকে উঠে তাদেরকে ঘরে না দেখে খোজাঁখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রের লাশ পানিতে ভাসছে মা পাশে বসে আছেন। এসময় স্বামী ও তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা পুলিশের ওসি (তদন্ত) ক্যশৈনু ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে বলেন, মা কে আটক করা হয়েছে, শুনেছি মা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

নিজের যমজ দুই পুত্র সন্তানদের পানিতে চুবিয়ে হত্যা করলো মা!

Update Time : 07:45:13 am, Sunday, 21 January 2024