12:07 pm, Thursday, 6 August 2026

কুলাউড়ায় শীতার্তদের পাশে পুলিশ

কুলাউড়া প্রতিনিধি : সারাদেশের মতো কুলাউড়ায়ও বেড়েছে শীতের প্রকোপ। এতে মানবেতর রাত কাটাতে হচ্ছে হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষগুলোকে।

এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাতের আঁধারে কুলাউড়ায় জেলা পুলিশ সুপার মো. জাকারিয়ার পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে শীতার্ত শতাধিক মানুষের মাঝে পুলিশ সুপারের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

এ সময় থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে।

অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান ওসি।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

কুলাউড়ায় শীতার্তদের পাশে পুলিশ

Update Time : 09:28:03 am, Tuesday, 1 February 2022