12:10 pm, Friday, 22 May 2026

ক্যারিয়ারের বড় সিদ্ধান্তে কৃতি শ্যানন

ডেস্ক রিপোর্ট : ‘আদিপুরুষ’-এ সীতা হয়ে ধরা দিয়েছেন কৃতি শ্যানন। খুব শিগগিরই মুক্তি পাবে প্রভাস-কৃতির এই সিনেমা। আর এই সিনেমা নিয়েই আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। আর এবার বলিউডে নতুন অবতারে দেখা দিতে চলেছেন পর্দার নতুন ‘সীতা’। কী সেই অবতার?

নাহ, অভিনয় নয়। এবার কৃতি দেখা দেবের প্রযোজকের ভূমিকায়। তাও আবার ওটিটিরি দুনিয়ায়। একটি সর্বভারতীয় নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের হাত ধরে এই খবর সামনে এসেছে। ইতিমধ্যেই এই ওটিটির সিনেমাটির জন্য চিত্রনাট্য়ও বেছে ফেলেছেন কৃতি।

এই সিনেমাতে তিনি শুধু প্রযোজক হিসাবেই থাকছেন না, অভিনয়ও করতে চলেছেন। তবে এখনও পর্যন্ত কৃতি শ্য়নন প্রযোজিত এই সিনেমার নাম চূড়ান্ত হয়নি বলেই খবর।

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে সম্প্রতি ৯ বছর পূর্ণ করেছেন কৃতি শ্যানন। আর ৯ বছরে পা রেখে বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সকলে যখন ওটিটিতে অভিনয়ের জন্য ঝাঁপাচ্ছেন, তখন কৃতি ওটিটিতে পা রাখছেন দ্বৈত ভূমিকায়। পর্দার ‘সীতা’র প্রযোজক হওয়ার খবরে খুশি তার অনুরাগীরা।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সম্প্রতি কৃতি শ্যানন বলেন, ‘এই সময় আমি নিজের ক্যারিয়ারে সুন্দর সময়ের মধ্যে দিয়ে চলেছি। ওম রাউত আমায় সীতা হিসাবে বেছে নিয়েছেন, আবার ‘গণপথ’-এর মতো অ্যাকশন থ্রিলারে কাজ করছি। আবার রোহিত ধাওয়ানের সিনেমাতে আমি একজন শহুরে মেয়ে। সবমিলিয়ে এই সময়টা ক্যারিয়ারে বেশ ভালোই কাটছে। এটা আশীর্বাদ বলেই আমি মনে করি।’

যোগ করে তিনি বলেন, ‘ভালোবাসা, কঠোর পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাসের কারণেই আজ আমি এই জায়গায়। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তাতে আমি খুশি। তবু আমার মনে হয় আমার দক্ষতার সবটুকু আমি এখনও এই অভিনয় দুনিয়াকে দিতে পারিনি। আরও অনেক কিছু করতে চাই। আমার মনে হয়, যখন ভালো কাজ করছি, মানুষ ভরসা করছেন, সেটাকে পাথেয় করেই এগিয়ে যাওয়া উচিত।

এদিকে, সম্প্রতি ‘আদিপুরুষ’-এর প্রচারে ব্যস্ত কৃতি শ্যানন। আবার প্রচারের কারণেই কয়েকদিন আগেই তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়ে বিতর্কেও জড়িয়েছেন। কারণটা এতক্ষণে সকলেই জানেন। মন্দিরের মধ্যেই কৃতির গালে চুমু খেয়ে বসেন পরিচালক ওম রাউত। আর তাতেই শুরু হয় বিতর্ক।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ক্যারিয়ারের বড় সিদ্ধান্তে কৃতি শ্যানন

Update Time : 06:49:40 am, Tuesday, 13 June 2023