11:57 am, Tuesday, 22 September 2026

খাঁচায় বন্দী বুবলী!

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পিনিক’র নতুন পোস্টারে এক ভিন্নধর্মী রূপে দেখা গেছে শবনম বুবলীকে। তার খাঁচায় বন্দী এই লুকে রহস্যের ইঙ্গিত স্পষ্ট।
এর আগে ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। ‘পিনিক’র গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার।

সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে বুবলীর ভাষ্য, ‘আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে, পিনিকে আমার চরিত্র তেমনই। ’

নির্মাতা জাহিদ জুয়েল সিনেমাটি সম্পর্কে বলেন, এটি দর্শকদের একটা ‘ঘোরের’ জগতে নিয়ে যাবে। আর সিনেমাটির প্রযোজক আশরাফ কিটো জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে পিনিক।

সিনেমাটিতে আদর-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।

এটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাঁচায় বন্দী বুবলী!

Update Time : 09:13:44 am, Sunday, 19 January 2025