9:56 pm, Wednesday, 17 June 2026

গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট : ইসরায়েল গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে। এসব লাশের মধ্যে কোনো জিম্মি ছিল কি না, তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেয়া হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেডক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনো ১২৯ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহৃ করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২০ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত ও প্রায় ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল

Update Time : 08:18:36 am, Wednesday, 27 December 2023