6:59 pm, Saturday, 25 April 2026

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: মোকাবিলায় প্রস্তুত সিটিটিসি

ডেস্ক রিপোর্ট : দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য উগ্রবাদী হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সিটিটিসি ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে কোন নির্দিষ্ট উগ্রবাদী সংগঠন জড়িত, এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুনশী শাহাবুদ্দীন বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

ইনশাল্লাহ, আমরা এটাকে মোকাবিলা করতে পারবো।
পুলিশ সদর দপ্তরের একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্প্রতি ওই সংগঠনের এক সদস্য,ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর,গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যক্রমে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করে সিটিটিসি কর্মকর্তা বলেন, এটি আমাদের কৌশলগত বিষয়। আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে জঙ্গি তৎপরতা নেই বলে মন্তব্য করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এমনকি আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কীসের জঙ্গি এমন মন্তব্যও করেছিলেন তিনি।

বর্তমান প্রেক্ষাপটে ‘হামলার শঙ্কা’ প্রসঙ্গে সিটিটিসি প্রধান মুনশী শাহাবুদ্দীন কাছে সাবেক ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে সংবাদ কর্মীরা জানতে চায়,
তাহলে দেশে কি জঙ্গি আছে? নাকি নেই? জবাবে তিনি বলেন, দেখেন আমরা এটা নিয়ে কাজ করছি। পরিস্থিতি অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নিব।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার রবিরবাজারে ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশা – নিরব ভোমিকায় স্থানীয় প্রশাসন

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: মোকাবিলায় প্রস্তুত সিটিটিসি

Update Time : 10:58:40 am, Saturday, 25 April 2026