5:47 pm, Wednesday, 6 May 2026

গৃহহীনদের জমিসহ ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীনদের জমিসহ পাকা ঘর উপহার দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

রোববার (২০ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার এটাই সবচেয়ে বড় কর্মসূচি। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ পাকা ঘর করে দেওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

মন্ত্রী ইমরান জানান, গোয়াইনঘাটে আজ ঘর পাচ্ছেন আরও ২৭৩ পরিবার।

আজ (রোববার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘর দেন শেখ হাসিনা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

গৃহহীনদের জমিসহ ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী

Update Time : 09:24:23 am, Sunday, 20 June 2021