ডেস্ক রিপোর্ট : কক্সবাজার শহরে ইউনি রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পলিয়ে গেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।
5:35 am, Friday, 17 April 2026
News Title :
গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:41:50 am, Saturday, 9 November 2024
- 219 Time View
Tag :
Popular Post


























