4:59 pm, Thursday, 13 August 2026

চলমান তাপপ্রবাহ নিয়ে সতর্ক করল বিশ্ব আবহাওয়া সংস্থা

ডেস্ক রিপোর্ট : ইউরোপ ও আমেরিকা মহাদেশের চলমান তাপপ্রবাহ আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। পাশাপাশি, চরম ঝুঁকিতে বিশ্বের লাখ লাখ মানুষ।

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহ এখন সহনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার চীন এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রেকর্ড করা হয়েছে ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় দেখা দিয়েছে দাবানল। আগামী কয়েক দিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন স্পটগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। যা সর্বকালীন রেকর্ড। এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। এমনকি এশিয়ার বিভিন্ন দেশেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

চলমান তাপপ্রবাহ নিয়ে সতর্ক করল বিশ্ব আবহাওয়া সংস্থা

Update Time : 07:41:01 am, Tuesday, 18 July 2023