12:54 am, Friday, 28 August 2026

চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন ভোর থেকেই প্রচণ্ড চাপে বঙ্গবন্ধু সেতু এলাকা

ডেস্ক রিপোর্ট :: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত চাপে মহাসড়কের অন্তত চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়।

সরেজমিন মহাসড়ক ঘুরে, চালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। রাতের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরও বৃদ্ধি পায়। যার প্রভাবে সকাল অবধি মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানচলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া পয়েন্টে সৃষ্ট ধীরগতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসবে।

বাসচালক রফিকুল ইসলাম বলেন, নতুন চালু হওয়া নলকা সেতুর এপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। অতিরিক্ত ঢালু এপ্রোচ সড়কে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ধীরগতি থাকলেও যানজট সৃষ্টির আশংকা নেই। যে কোনো পরিস্থিতিতে লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন ভোর থেকেই প্রচণ্ড চাপে বঙ্গবন্ধু সেতু এলাকা

Update Time : 07:27:28 am, Tuesday, 26 April 2022