3:58 am, Wednesday, 15 July 2026

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি ঢাকা ছাড়েন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে দেশটি সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনদিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের সফর বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : 12:27:11 pm, Monday, 20 January 2025