4:58 am, Friday, 17 July 2026

চোটের কারণে ইউএস ওপেনে নেই সানিয়া

ক্রীড়া ডেস্ক : আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ মরসুম। ইউএস ওপেন খেলেই তুলে রাখবেন টেনিস র‍্যাকেট। কিন্তু চোটের কারণে এ বারের ইউএস ওপেনে খেলতেই পারবেন না সানিয়া মির্জা। তাতেই বদলে গেছে অবসরের ভাবনা। আরও কিছু দিন খেলতে দেখা যেতে পারে ভারতীয় টেনিস তারকাকে?

ডাবলসে একাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী ভারতীয় টেনিস তারকা ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘আমার কাছে একটা খারাপ খবর আছে। দু’সপ্তাহ আগে কানাডাতে খেলতে গিয়ে চোট পেয়েছিলাম। সেটা যে এতটা খারাপ হবে বুঝিনি। গত কাল স্ক্যান করানো হয়েছে। পেশিতে চোট রয়েছে। বেশ কিছু সপ্তাহ খেলতে পারব না। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা খুব ভাল হল। ভুল সময়ে এসে এমন হল। এর ফলে আমার অবসরের পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। সবাইকে জানিয়ে দেব।’

মেয়েদের ডাবলসে এক সময় এক নম্বর ছিলেন সানিয়া। তাঁর ঝুলিতে মেয়েদের ডাবলস বিভাগে রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম। মিক্সড ডাবলসেও জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম। আনন্দবাজার অনলাইনকে সানিয়া জানিয়েছিলেন, এই মরসুমের শেষে অবসর নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ইউএস ওপেনের পরেই অবসর নিতে পারতেন সানিয়া। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতাতে নামতে না পারায় এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চোটের কারণে ইউএস ওপেনে নেই সানিয়া

Update Time : 07:47:03 am, Tuesday, 23 August 2022