3:23 am, Tuesday, 15 September 2026

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে কথার যুদ্ধ

ডেস্ক রিপোর্ট ::আজ রাতে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ওয়েম্বলির মহারণের আগে থেমে নেই দুই পক্ষের কথার লড়াই। কে কী বলছেন, দেখে নেওয়া যাক।

রিয়ালের সতর্ক থাকা উচিত। ডর্টমুন্ডের দারুণ ইতিহাস রয়েছে। রিয়ালের জন্য ম্যাচটি কঠিন হবে। কারণ ডর্টমুন্ডের হারানোর কিছু নেই। তারা যদি হারেও, সেটি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে

ক্লদ মেকেলেলে, সাবেক রিয়াল ডিফেন্ডার

চাপমুক্ত থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখাটা হবে দারুণ। ক্লাব ও সমর্থকদের জন্য এটি বিশেষ কিছু। আমি এখনো রিয়ালকে ততটাই ভালোবাসি, যতটা ছোটবেলায় বাসতাম

গ্যারেথ বেল, সাবেক রিয়াল ফরোয়ার্ড

বোকারাই বলে যে আনচেলত্তি সব সময় একইভাবে খেলান দলকে। আনচেলত্তি ফুটবলের সবটাই জানেন। আনচেলত্তি প্রতিপক্ষ বুঝেই তার কৌশল ঠিক করবেন

ফ্যাবিও ক্যাপেলো, সাবেক রিয়াল কোচ

দলের সবাই ধীরস্থির এবং ফাইনাল নিয়ে মনোযোগী। এখন অতি উত্তেজনায় ভোগার সময় নয়। এখানে (দলে) যারা আছে, তারা আগে থেকেই জানে এ ধরনের ম্যাচের আগে কেমন থাকতে হয়

অ্যান্তনিও রুডিগার, রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার

কে একাদশে খেলল আর কে বেঞ্চে থাকল, সেটা বিষয় নয়। আমাদের চাপমুক্ত থেকে খেলতে হবে। আমরা কাল (আজ) অনেক কিছু জিততে পারিÑ এই মনোভাব রাখলে সেটি আমাদের উপকারে আসবে

সেবাস্তিয়ান কের, ডর্টমুন্ড স্পোর্টিং ডিরেক্টর

যখন শো টাইম শুরু হবে, তখন শুধু মাঠের খেলোয়াড়রাই যা করার করবেন। আমরা কেবল শুরুর বাঁশির আগ পর্যন্ত ছেলেদের প্রস্তুত করাতে পারি এবং আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সে চেষ্টা করে যাব। এরপর বল ওদের কোর্টে। তবে আমি নিশ্চিত তারা (ডর্টমুন্ড) নিঃসন্দেহে ভালো করবে

নুরি শাহিন, ডর্টমুন্ড সহকারী কোচ

সত্যি কথা বলতে, পুরো বিষয়টি এখনো হজম করতে পারছি না। পাগলাটে এক ব্যাপার (ফাইনাল খেলা)। আমার মনে হয় না, কেউ এটা আশা করেছিল। আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলছি, অনেক খুশি

জেডন সানচো, ডর্টমুন্ড ফরোয়ার্ড।

Tag :
About Author Information

Sirajul Islam

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে কথার যুদ্ধ

Update Time : 07:28:43 am, Saturday, 1 June 2024