1:00 am, Friday, 6 November 2026

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত স্বাধীনতার বিরোধীতা করেছিল। একাত্তরে তাদের কারণে আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটপাটও করেছিল।

আমরা স্বাধীনতার পক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলাম।

আমরা দেশ ছেড়ে যাইনি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে।
তিনি বলেন, আমরা ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি।

আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে।

স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষিকার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে সার ও কীটনাশক পাওয়া যাবে। আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে।
এসময় হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্য করে ফখরুল বলেন, আমরা একই দেশের অধিবাসী।

আপনারা ভয় পবেন না। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগে নির্বাচনে দুটো পক্ষ থাকত নৌকা আর ধানের শীষ। এবার নৌকা আর নেই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একট দল এসেছে। নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। ধানের শীষ আর দাঁড়িপাল্লা।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

Update Time : 10:57:24 am, Saturday, 24 January 2026