1:44 am, Monday, 15 June 2026

জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

অনলাইন ডেস্ক:: দ্বীপরাষ্ট্র ও উত্তর-পশ্চিম ফ্রান্সের উপকূলের কাছে স্বায়ত্তশাসিত ব্রিটিশ অধীনস্থ অঞ্চল জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জার্সির প্রধান পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ৩ জন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সার্ভিস বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ার পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছিল। তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবং বলেছেন এটি তদন্ত সাপেক্ষে প্রকাশ করা হবে।

রবিন স্মিথ বলেন, বিস্ফোরণের পর ৩-তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জার্সি ব্রিটিশ রাজার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানে এক লাখের মতো মানুষের বসবাস।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

Update Time : 09:21:56 am, Sunday, 11 December 2022