8:06 am, Sunday, 2 August 2026

জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। এ ছাড়া এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ফলপ্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ

জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী

Update Time : 07:46:11 am, Monday, 28 November 2022