8:59 am, Tuesday, 7 July 2026

জুড়ীতে আওয়ামীলীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমম্বয়কারি তারেক মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। বাদি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। নির্দেশ দাতা ও হামলায় জড়িত এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন- জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া, জুড়ী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুন নুর, মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেফাকের জুড়ী প্রতিনিধি কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

জুড়ীতে আওয়ামীলীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

Update Time : 01:21:19 pm, Monday, 26 August 2024