1:11 am, Friday, 3 July 2026

জুড়ীতে নৈশ্যপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিল আনোয়ারা-খালিক ট্রাস্ট

জুড়ী প্রতিনিধি : রাতে না ঘুমিয়ে বাজারের নিরাপত্তা দিতে ঘুরেন এক গলি থেকে আরেক গলিতে। কি শীত, কি বৃষ্টি? রাতে সব সময়ই তারা সজাগ থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কিন্তু সেই নিরাপত্তা রক্ষী বা নৈশ্য প্রহরীদের কেউ খোঁজ নেয়না। পৌষের শীতে সবাই যখন জবু তবু তখন তারা রাত জেগে পাহারারত। শীতের এই সময়ের কষ্ট লাঘবে তাদের সহযোগিতায় আনোয়ারা-খালিক ট্রাস্ট উপহার নিয়ে আসে শীতবস্ত্র।

মৌলভীবাজারের জুড়ীতে তেমনই একটি কার্যক্রম করে আনোয়ারা-খালিক ট্রাস্ট। ট্রাস্টের সহযোগিতায় ও জুড়ীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময় এর পাঠক ফোরামের আয়োজনে উপজেলার বাজারগুলোর নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, কামিনীগঞ্জ বাজার, সমাইবাজার, কলাবাড়ী বাজার, ফুলতলা বাজার সহ বিভিন্ন বাজারের নৈশ্যপ্রহরীদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

প্রথমে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হলরুমে আনোয়ারা-খালিক ট্রাস্টের চেয়ারম্যান আব্দুস সবুরের সভাপতিত্বে ও জুড়ীরসময়ের সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসাইন আহমদ আজাদ, ট্রাস্টের উপদেষ্টা ও রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, কলাবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর ও সমাজসেবক হাজী ইন্তাজ আলী।

এসময় উপস্থিত ছিলেন কলাবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসিত, সমাই বাজারের সভাপতি মো. মক্তদির আলী, সাধারণ সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ আব্দুল কালাম, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম, ফুলতলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাব্বির আহমদ ও জুড়ীরসময়ের ডেস্ক ইনচার্জ আবিদ হোসাইন।

পরে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ মহসীন মুহিন, আইবিডব্লিউএফ জুড়ী উপজেলা সভাপতি আব্দুল মুনিম হেলাল, সাধারণ সম্পাদক এবাদুর রহমান খোকন, ব্যবসায়ী মাহবুব আলম জলিল, বদর উদ্দিন, মো. সায়াদ আলী, জুড়ী কামিনীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া ও ফার্মেসী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জুবেল।

আনোয়ারা-খালিক ট্রাস্ট জুড়ী উপজেলার সকল বাজারের নৈশ্য প্রহরীদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করে। ট্রাস্টের অর্থায়নে এবং জুড়ীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময় এর পাঠক ফোরামের আয়োজনে শীতবস্ত্র উপহার কার্যক্রম পরিচালনা করা হয়। আনোয়ারা-খালিক ট্রাস্ট বিভিন্ন সময় আর্থ মানবতার সেবায় কাজ করে। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে এই ট্রাস্ট। ট্রাস্টের ফান্ড রাইজিং কার্যক্রমে ভূমিকা রাখেন প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ রাজু।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

জুড়ীতে নৈশ্যপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিল আনোয়ারা-খালিক ট্রাস্ট

Update Time : 09:20:50 am, Thursday, 26 December 2024