9:13 am, Friday, 17 April 2026

জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে ৮৪ নেতার দৌঁড়ঝাপ

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সর্বমোট ৮৪ জন নেতা দৌঁড়ঝাপ শুরু করেছেন। এরমধ্যে সভাপতি হতে আগ্রহী ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
শনিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পদপ্রত্যাশীরা মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তাদের জীবন বৃত্তান্ত দেন।

দলী সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ১৫ অক্টোবর জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন নেতা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আবেদন জমা দিয়েছেন। সভাপতি পদপ্রত্যাশী তাপস দাস বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি। আমার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করা হলে ছাত্রলীগকে আরো সুসংগঠিত করতে সর্বাত্মক কাজ করে যাবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে ৮৪ নেতার দৌঁড়ঝাপ

Update Time : 05:33:20 pm, Sunday, 16 October 2022