12:34 am, Tuesday, 9 June 2026

জুড়ী নালাপুঞ্জি সীমান্ত থেকে ৯ রোহিঙ্গাকে স্থানীয়দের সহযোগীতায় আটক

এম এম সামছুল ইসলাম’ জুড়ীঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৯ রোহিঙ্গাকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান।
তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট রয়েছে। ভোরে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। পরে তাদেরকে জুড়ী থানায় নিয়ে যায়। জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন তারা থানায় আছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

জুড়ী নালাপুঞ্জি সীমান্ত থেকে ৯ রোহিঙ্গাকে স্থানীয়দের সহযোগীতায় আটক

Update Time : 12:03:04 pm, Wednesday, 14 December 2022