1:04 pm, Wednesday, 10 June 2026

ঝিনাইদহে নারীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার বাজার গোপালপুর বালির মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীকে কুপিয়ে হত্যার পর লাশ বালির মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত নারীর নাম সোনিয়া। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার গোপালপুর বালির মাঠে অজ্ঞাত এক নারীর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

সিআইডির বিশেষজ্ঞরা ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।

সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার বলেন, আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তাকে কুপিয়ে নির্মমভাবে জখম করে হত্যা করা হয়েছে।

তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঝিনাইদহে নারীকে কুপিয়ে হত্যা

Update Time : 08:43:34 am, Saturday, 26 March 2022