11:15 pm, Tuesday, 9 June 2026

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মেসিকে নিয়ে নামছে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট : অবশেষে মাঠে ফিরছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চোট কাটিয়ে ওঠার পর বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

২০২৬ বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য এটিই শেষ প্রস্তুতি ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গত ২৪ মের পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি মেসি।

ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় আর্জেন্টাইন সমর্থকদের মনে শঙ্কা জেগেছিল। তবে পরীক্ষার পর বড় কোনো চোটের আশঙ্কা উড়িয়ে দেন চিকিৎসকেরা, জানানো হয় অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে পেশিতে ক্লান্তি এসেছে।
গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে মেসি বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ।
আইসল্যান্ডের বিপক্ষে মেসি শুরু থেকেই খেলবেন কি না তা নিশ্চিত না করলেও, কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসি খেলবে। তবে ও কত মিনিট মাঠে থাকবে, সেটা আমি ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব যাতে কোনো ধরনের ঝুঁকি না তৈরি হয়।’

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর পর থেকে আর্জেন্টিনা মূলত দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা এবং তুলনামূলক সহজ কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছে। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার সাম্প্রতিক প্রতিপক্ষরা ছিল বেশ পিছিয়ে। যেমন গত ম্যাচের প্রতিপক্ষ হন্ডুরাস র‍্যাংকিংয়ের ৬৬ নম্বরে এবং তারা বিশ্বকাপে খেলার যোগ্যতাও পায়নি। এর আগে গত মার্চে আর্জেন্টিনা খেলেছিল জাম্বিয়া (৯২তম) ও মৌরিতানিয়ার (১১৫তম) বিপক্ষে।

সেই তুলনায় আইসল্যান্ডের র‍্যাংকিংয়ে ৭৪ হলেও দলটির বিপক্ষে মেসির স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই আইসল্যান্ডের বিপক্ষেই পেনাল্টি মিস করেছিলেন মেসি। সের্হিও আগুয়েরোর গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। হোর্হে সাম্পাওলির অধীনে সেই বিশ্বকাপটি আর্জেন্টিনার জন্য ছিল বেশ টালমাটাল, যেখানে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

তবে ২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সম্পূর্ণ অন্য এক উচ্চতায় থেকে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘জে’-তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে স্কালোনির শিষ্যরা। এই গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ হলো জর্ডান ও অস্ট্রিয়া। তার আগে কালকের আইসল্যান্ড ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মেসিকে নিয়ে নামছে আর্জেন্টিনা

Update Time : 08:20:39 am, Tuesday, 9 June 2026