2:02 pm, Friday, 22 May 2026

টোংগায় সমুদ্র তলদেশের ক্যাবল ধারণার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : টোংগার কাছে ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে সমুদ্র তলদেশের ৮০ কিলোমিটারের মতো তার ছিঁড়ে গেছে। এর ফলে প্রশান্তমহাসাগরীয় এ দেশটির সঙ্গে ডিজিটাল যোগাযোগ পুনরায় স্থাপন কাজ জটিল হয়ে পড়েছে। এক মাস ধরে দেশটির সঙ্গে বিশ্বের জিজিটাল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টোংগা ক্যাবল লিমিটেডের প্রধান নির্বাহী জেমস পানুভি জানান, মেরামতকারী জাহাজ টোংগা থেকে ফিজির সঙ্গে সংযোগকারী ৮৪০ কিলোমিটার দীর্ঘ তারের মারাত্মক ক্ষতিগ্রস্ত প্রান্ত চিহ্নিত করেছে। ৮০ কিলোমিটার তার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গত ১৫ জানুয়ারি টোংগার কাছে হোংগা টোংগা হোংগা হাপাই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এতে সৃষ্ট সুনামির কারনে সমুদ্রতলদেশে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। টোংগা বিষাক্ত ছাইয়ে ঢেকে যায়। প্রাণহানি ঘটে অন্তত তিনজনের।

এদিকে জেমস পানুভি মারাত্মক ক্ষতিগ্রস্ত তার মেরামত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

টোংগায় সমুদ্র তলদেশের ক্যাবল ধারণার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

Update Time : 08:49:53 am, Wednesday, 16 February 2022