1:29 am, Friday, 22 May 2026

ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৬৬ মামলা, ৭৬ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট :: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে দুই হাজার ১৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন লঙ্ঘনকারীদের ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ও শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

শনিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, দুই দিনের অভিযানে মামলা ও জরিমানার পাশাপাশি ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৬৬ মামলা, ৭৬ লাখ টাকা জরিমানা

Update Time : 08:12:27 am, Saturday, 9 November 2024