2:54 pm, Friday, 22 May 2026

ট্রেনের ছাদে যাত্রী নয় : হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট : ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এসময় আদালত বলেন, ট্টেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন আদালত।

এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান ও অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির বিষয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এমন তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ট্রেনের ছাদে যাত্রী নয় : হাইকোর্ট

Update Time : 07:43:32 am, Thursday, 21 July 2022