5:57 am, Wednesday, 22 April 2026

ট্রেন দেখে আলভি’র দৌঁড়, রেললাইনে নিভলো জীবনপ্রদীপ

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনে কাটা পড়ে আলভি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। আলভি ওই এলাকার শামীম উদ্দিনের ছেলে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশু আলভি লাশ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানাপুলিশ।রেলওয়ে থানার এসআই রবিন খাঁন স্থানীয়দের বরাত দিয়ে  জানান, বুধবার দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল স্টেশন থেকে কুলাউড়া রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বরমচালের খাদিমপাড়া এলাকায় ট্রেনটি পৌঁছলে শিশু আলভি ট্রেন দেখে দৌঁড়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ট্রেন দেখে আলভি’র দৌঁড়, রেললাইনে নিভলো জীবনপ্রদীপ

Update Time : 12:05:53 pm, Wednesday, 18 January 2023