6:13 am, Monday, 16 November 2026

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

বিনোদন ডেস্ক :: কিছুদিন আগে কলকাতায় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা গেছে। এরপরেই জল্পনা শুরু হয় তার বিয়ে নিয়ে।

টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলে জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। পাত্র অবশ্য ইন্ডাস্ট্রির বাইরের।

সূত্র বলছে, নভেম্বর মাসেই বাগদান সারবেন মিমি। এরপর ডিসেম্বরে পাহাড়ি জেলা কালিম্পংয়ে বিয়ের আসর বসতে চলেছে।

তবে এখানে নাকি শুধুই দুই পরিবারের লোকজন থাকবেন। তারপর ফিরে এসে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য ঘটা করে রিসেপশন অনুষ্ঠান হবে।
এর আগে গেল সেপ্টেম্বরে মিমির হবু বরের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা।

Tag :
About Author Information

Sirajul Islam

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

Update Time : 10:26:32 am, Wednesday, 11 November 2026