2:29 pm, Friday, 22 May 2026

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: একদিনের সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থে‌কে ভুটা‌নের উদ্দেশে ঢাকা ত‌্যাগ ক‌রেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দি‌কে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন‌্যা‌কে নয়া দি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে দু’‌দে‌শের যোগা‌যোগ ব্যবস্থাপনায় আরো জোর দেওয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নি‌য়ে সন্তোষ প্রকাশ করে উভয়পক্ষ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 06:20:10 am, Friday, 29 April 2022