6:44 am, Wednesday, 22 April 2026

তবে কি ভেঙে যাচ্ছে পিএসজির আক্রমণ ত্রয়ী?

ডেস্ক রিপোর্ট :: সময়ের তিন তারকা ফুটবলার মেসি-নেইমার-এমবাপ্পেকে একত্রে একই ক্লাবে দেখা যাবে এক সময় এমনটা কেউই ভাবেনি। তবে সেই কঠিন কাজটিই সম্ভব করেছিল ফরাসি ক্লাব পিএসজি। তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে রীতিমতো চমক দেখিয়েছে তারা। তবে, এবার যেন ক্লাবটিতে ভাঙনের সুর। প্রত্যাশা অনুযায়ী মাঠের পারফরম্যান্স ভালো না হওয়ায় চলতি মৌসুম শেষে পিএসজির আক্রমণভাগে একত্রে এই তিন তারকাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
পিএসজি ব্যাপক অর্থ খরচ করে তারকাবহুল দল গড়ে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয় ফরাসি ক্লাবটি। এবারও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও সবশেষ পাঁচ ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না পিএসজি। ফলে, নতুন মৌসুমে নতুন পরিকল্পনা নিয়েই দল সাজাবে তারা।

আগামী মৌসুমে পিএসজির জার্সিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে একত্রে দেখা যাওয়ার সম্ভাবনা কম। এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন না থাকলেও মেসি-নেইমারের ক্লাব ছাড়া নিয়ে রয়েছে গুঞ্জন। তারকা এই দুই ফুটবলারকে পেতে ইতোমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় বড় ক্লাবগুলো।
ক্লাব ছাড়তে পারে এমন গুঞ্জনে বিশ্বকাপজয়ী মেসির প্রতি আগ্রহ প্রকাশ করেছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। ২০২২ কাতার বিশ্বকাপে জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে সোনালি ট্রফি জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর থেকেই তার ওপর পাখির চোখ করে রয়েছে মার্কিন ক্লাবটি। চলতি গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এরপর মুক্ত হয়ে পড়বেন তিনি। ফলে পরবর্তী সময়ে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন ৩৫ বছর বয়সী ফুটবলার।
নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনে তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে নেইমারের চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষে ক্লাব পরিবর্তন করতে পারেন এই তারকা ফুটবলার। নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব-চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
ইতোমধ্যেই চেলসির মালিক টড বোয়েলি নেইমারকে দলে ভেড়ানোর ব্যাপারে আলোচনা করেছে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে। সবকিছু মিলিয়ে, মেসি কিংবা নেইমার যে কোনো একজনের ক্লাব ছাড়ার সম্ভাবনা বেশ প্রবল। এমনও হতে পারে, ভালো প্রস্তাব পেলে দুইজনই বিদায় জানাতে পারেন ফরাসি ক্লাবটিকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

তবে কি ভেঙে যাচ্ছে পিএসজির আক্রমণ ত্রয়ী?

Update Time : 07:03:09 am, Saturday, 18 February 2023