10:33 pm, Thursday, 17 September 2026

তামিলনাড়ুতে আতশবাজির দোকানে বিস্ফোরণ : নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের তামিলনাড়ুতে আতশবাজির দোকানে শক্তিশালী বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। মঙ্গলবার তামিলনাড়ুর কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি আতশবাজির দোকানে হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দিলওয়ালি উৎসব সামনে রেখে সেখানে আতশবাজি মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। নিহতদের প্রত্যক পরিবারকে ৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

তামিলনাড়ুতে আতশবাজির দোকানে বিস্ফোরণ : নিহত ৫

Update Time : 06:33:45 am, Wednesday, 27 October 2021