3:28 am, Friday, 6 November 2026

তৌ‌হিদ-জয়শঙ্কর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন

ডেস্ক রিপোর্ট :: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌ‌হিদ-জয়শঙ্কর। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে বাংলা‌দেশ ও ভারতের সম্প‌র্কে টানাপোড়েন চলছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এ‌টি।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

তৌ‌হিদ-জয়শঙ্কর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন

Update Time : 08:05:34 am, Tuesday, 24 September 2024