ডেস্ক রিপোর্ট :: প্রথম টেস্টে সম্ভাবনা জাগিয়েও ড্রয়ে সন্তুষ্ট থেকেছে দক্ষিণ আফ্রিকা। তীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে উইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতল তারা ক্যারিবীয়দের বিপক্ষে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়। ম্যাচ জেতার জন্য স্বাগতিকদের ২৬৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে এই লক্ষ্য স্বাগতিকরা তাড়া করে ফেলবে মনে হলেও তাদের যাত্রা থেমে গিয়েছে ২২২ রানে। ফলে ৪০ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা গতকাল তৃতীয় দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।
২৬৩ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিং শুরু করার পর ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে ৯৯ রানে ৪ উইকেট হারিয়েও সুবিধাজনক অবস্থানে থাকা দলটি। এরপ আবারও সম্ভাবনা তৈরি হয় গুড়াকেশ মোতি ও জশুয়া ডা সিলভার ৭৭ রানের জুটিতে। জয়ের স্বপ্নে থাকা ক্যারিবিয়ানদের স্বপ্ন ভেঙে দেন কেশব মহারাজ। ১ রানের মধ্যে দুজনকেই ফেরান মহারাজ। ব্যক্তিগত ৪৫ এও দলীয় ১৮১ রানে ৪৫ রান করে আউট হন মোতি। এরপর ডা সিলভা ফেরেন ২৭ রান করে।
স্বাগতিকদের শেষ ব্যাটার জেইডেন সিলসকেও আউট করেন মহারাজ। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মহারাজই। ৫২ টেস্টে তাঁর উইকেট ১৭১টি।
1:51 pm, Friday, 22 May 2026
News Title :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দশবার সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:22:48 am, Sunday, 18 August 2024
- 205 Time View
Tag :
Popular Post






























