5:08 pm, Friday, 22 May 2026

দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টায় তার নিজ বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।

এর আগে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সকাল ১০টার দিকে জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে।

২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন।

বরগুনার বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আবদুর রাজ্জাকের চার ছেলেমেয়ের মধ্যে হাদিসুর ছিলেন মেজ। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষ করে ২০১৮ সালে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ওঠেন ইঞ্জিনিয়ার হিসেবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

Update Time : 07:12:19 am, Tuesday, 15 March 2022