ডেস্ক রিপোর্ট :: দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এই বছর একদিন বাড়ানো হলো। শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে। সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে ৪ দিন।
10:06 pm, Sunday, 20 September 2026
News Title :
দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে ২ দিন করা হয়েছে: মাহফুজ আলম
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:47:03 am, Tuesday, 8 October 2024
- 247 Time View
Tag :
Popular Post
























