1:02 am, Friday, 27 November 2026

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা

ডেস্ক রিপোর্ট :: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল পৌনে ৪টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছায়।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আজকে আমাদেরকে ডেকেছিলেন আলোচনার জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টা ব্যাপী আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস তার আন্তরিকতা, যোগ্যতা ও দেশপ্রেম দিয়ে তারা খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় দেশকে নিয়ে আসতে পারবেন। এবং একই সঙ্গে একটা নির্বাচনের দিকে তারা যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচন কবে দিবে সেটা তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) পক্ষ থেকে জানাবে।

মির্জা ফখরুল বলেন, পাশাপাশি পর্যায়ক্রমে বাকি সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধান উপদেষ্টার আলোচনা হবে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

Tag :
About Author Information

Sirajul Islam

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা

Update Time : 12:45:58 pm, Thursday, 29 August 2024