11:41 am, Friday, 22 May 2026

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মুশফিক

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিকুর রহিম তার তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মুশফিক

Update Time : 07:31:37 am, Monday, 11 September 2023