3:10 pm, Friday, 6 November 2026

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের প্রাণহানি

আর্ন্তজাতিক ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানিয়েছেন, নৌকাটি ৩৫ জন আরোহী বহন করছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

রয়টার্স বলছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জনের প্রাণহানি

Update Time : 07:20:06 am, Thursday, 14 April 2022