11:16 pm, Saturday, 11 July 2026

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:: রাজধানীর রামপুরার বউবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছয় তলায় কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম শ্রী সুমন (২০)।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের সহকর্মী আলম জানান, কুঞ্জলতা নামে একটি নির্মাণাধীন ভবনের ছয় তলায় কলমের সাটারের কাজ করছিলেন সুমন। এসময় অসাবধানবশত হঠাৎ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুমন নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার নেকপক্ত বাজার এলাকায়। তিনি ওই এলাকার শ্রী রামনাথের সন্তান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

Update Time : 09:32:38 am, Tuesday, 29 November 2022