7:08 am, Friday, 7 August 2026

নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক

ডেস্ক রিপোর্ট :: জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক করেছে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিত্রনায়ক সাইফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমার ওস্তাদ নৃত্য পরিচালক আজিজ রেজাকে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে তার চিকিৎসা চলছে। আজ (২ জুলাই) তিনি সকালে হার্ট অ্যাটাক করেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। টালিউডেও তিনি কাজ করেছেন। তিনি নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। সেখানের সিনেমায় ৪২টিরও বেশি গান করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন আজিজ রেজা।

আজিজ রেজার চলচ্চিত্রাঙ্গনে বিচরণ শুরু আরেক নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এর পরে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। খুলে দেয় ভাগ্যের দুয়ার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

নৃত্য পরিচালক আজিজ রেজার হার্ট অ্যাটাক

Update Time : 07:22:36 am, Wednesday, 3 July 2024