5:53 am, Friday, 6 November 2026

নেইমার-এমবাপ্পের গোলে বড় জয় পিএসজির

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার পরের ম্যাচেই বড় জয় পেল পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রবিবার ঘরের মাঠে বোর্ডেক্সকে ৩-০ গোলে হারিয়েছে মাউরিসিয়ো পচেত্তিনোর দল। পিএসজির হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও পারেদেস। এ ম্যাচেও গোলের দেখা পাননি লিওনেল মেসি।

৪-৩-৩ ফর্মেশনে প্রথমার্ধে বল দখল নিয়ে এগিয়ে থাকে পিএসজি। ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। উইনাল্ডমের পাসে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৫২ মিনিটে নেইমার এবং ৬১ মিনিটে গোল করেন পারেদেস। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বোর্ডেক্স।

৫৮ ভাগ বলের দখল নিয়ে ১২ শটের পাঁচটি লক্ষ্যে রাখে পিএসজি। এদিকে বোর্ডেক্স ১৫ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নিস। ২২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে বোর্ডেক্স।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নেইমার-এমবাপ্পের গোলে বড় জয় পিএসজির

Update Time : 08:32:41 am, Monday, 14 March 2022