3:22 am, Tuesday, 25 August 2026

পঞ্চমবারের মত ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

ক্রীড়া ডেস্ক : আগেই প্রথম দুটি ম্যাচে জিতেই তিন ম্যাচের একদিনের সিরিজ জয় নিশ্চিত করে ভারত। এবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানে হারিয়েছে ভারত। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করলো ভারত।

আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। এ ম্যাচেও ব্যর্থ ভারতের টপ-অর্ডার। অধিনায়ক রোহিত শর্মা ১৩, করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা শিখর ধাওয়ান ১০ ও সাবেক দলনেতা বিরাট কোহলি খালি হাতে ফিরেন।

তিন সেরা ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাওয়া ভারতকে খেলায় ফেরান করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা আরেক খেলোয়াড় শ্রেয়াস আইয়ার। সাথে তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ। চতুর্থ উইকেটে ১২৪ বলে ১১০ রান যোগ করেন তারা। জুটিতে আইয়ার ও পান্থ হাফ-সেঞ্চুরি করেন।

আইয়ার ওয়ানডে ক্যারিয়ারের নবম ও পান্থ পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। পান্থ ৫৬ রানে থামলেও, সেঞ্চুরির পথেই ছিলেন আইয়ার। শেষ পর্যন্ত ৮০ রানে থামতে হয় তাকে। ১১১ বল খেলে ৯টি চার মারেন আইয়ার। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৫৬ রান করেন পান্থ।

পরের দিকে সূর্যকুমার যাদব ৬, ওয়াশিংটন সুন্দর ৩৩ ও দীপক চাহার ৩৮ রানের ছোট-ছোট ইনিংস খেলেন। ভারতকে ২৬৫ রান গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার। ভারতের শেষ চার উইকেটই হোল্ডারের পকেটে। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন হোল্ডার।

জয়ের জন্য ২৬৬ রানের টার্গেটে শুরুতে ভারতের পেসারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। ২৫ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।

শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি ড্যারেন ব্রাভো ও নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে ৪৯ বলে ৪৩ রান করেন তারা। ব্রাভোকে ১৯ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন আগের ম্যাচের হিরো পেসার প্রসিধ কৃষ্ণ।

এরপর ৬ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথ সহজ করেন কৃষ্ণ ও স্পিনার কুলদীপ যাদব। এসময় কৃষ্ণ ১টি ও কুলদীপ ২ উইকেট নিলে ৮২ রানের মধ্যে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ক্যারিবীয়রা।
কিন্তু অষ্টম ও নবম উইকেটে ৮৭ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে ওডিন স্মিথকে নিয়ে ৩০ বলে ৪০ ও নবম উইকেটে হেইডেন ওয়ালশকে নিয়ে দলকে ৭৭ বলে ৪৭ রান এনে দেন আলজারি জোসেফ।

স্মিথকে ৩৬ ও ওয়ালশকে ১৩ রানে শিকার করেন মোহাম্মদ সিরাজ। আর শেষ ব্যাটার হিসেবে জোসেফকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন কৃষ্ণ। ৩৭ দশমিক ১ ওভারে ১৬৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৫৬ বলে ২৯ রান করেন। ভারতের সিরাজ-কৃষ্ণ ৩টি করে ও চাহার-কুলদীপ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৬৫/১০, ৫০ ওভার (আইয়ার ৮০, পান্থ ৫৬, হোল্ডার ৪/৩৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৯/১০, ৩৭.১ ওভার (স্মিথ ৩৬, পুরান ৩৪, কৃষ্ণ ৩/২৭)।
ফল : ভারত ৯৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : শ্রেয়াস আইআর (ভারত)।
সিরিজ সেরা : প্রসিধ কৃষ্ণ (ভারত)।

Tag :
About Author Information

Sirajul Islam

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন; ১০ জন খালাস

পঞ্চমবারের মত ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করলো ভারত

Update Time : 03:54:23 am, Saturday, 12 February 2022