2:26 am, Sunday, 30 August 2026

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। দায়িত্ব পাওয়ার মাত্র ৪৩ দিন পর সরে দাঁড়ালেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বুধবার (১৯ অক্টোবর) মুখোমুখি এক বৈঠকের পর পদত্যাগ করেন তিনি।

সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, তিনি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অফিশিয়াল ডকুমেন্ট পাঠিয়েছেন যা মন্ত্রিত্বের নিয়মের লঙ্ঘন।

তবে পদত্যাগপত্রে লিজ ট্রাসের তীব্র সমালোচনা করেছেন তিনি।

এদিকে সুয়েলার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রান্ট শ্যাপস। আগে তিনি পরিবহনমন্ত্রী ছিলেন। গ্রান্ট কনজারভেটিভ প্রধানের দৌড়ে ঋষি সুনাককে জোরাল সমর্থন করেছিলেন।

My letter to the Prime Minister. pic.twitter.com/TaWO1PMOF2
— Suella Braverman MP (@SuellaBraverman) October 19, 2022

ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা সম্প্রতি ভারতীয়দের নিয়েই বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেছিলেন, ‘ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থেকে যাওয়ার সম্ভাবনা ভারতীয়দের ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায়।’

এর ফলে ভারত সরকারের সমালোচনার শিকার হয় ব্রিটেন। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেয়। এছাড়া বুধবার হাউস অব কমন্সে সুয়েলা ব্রেভারম্যান ব্রিটেনে সাম্প্রতিক ধর্মঘটের জন্য লেবার পার্টিকে দায়ী করায় প্রবল হাসাহাসি হয়।

ব্রেভারম্যান বলেছেন, তিনি একজন সহকর্মীকে অফিসিয়াল নথি পাঠানোর জন্য তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করার পরে পদত্যাগ করেছেন। এটিকে সরকারি নিয়মের ‘প্রযুক্তিগত লঙ্ঘন’ হিসাবে আখ্যায়িত করা হয়। ব্রেভারম্যান তার পদত্যাগপত্রে লিখেছেন: ‘আমি একটি ভুল করেছি; আমি দায় স্বীকার করছি; আমি পদত্যাগ করেছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্নকয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 06:21:19 am, Thursday, 20 October 2022