12:01 am, Wednesday, 17 June 2026

পরীমণির মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধেকরা মাদক মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এরপর সে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ।

আজ শুক্রবার সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

গত মঙ্গলবার এ মামলার কার্যক্রম তিন মাসের স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ।

গত ৫ জানুয়ারি এ মামলায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত বছরের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন পরীমণি।

২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

পরীমণির মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

Update Time : 10:24:53 am, Friday, 4 March 2022