ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ২০২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১৪৪ রানের বেশি করতে পারেননি। শরিফুল চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামেনি।
গেল সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো টাইগাররা।
শুক্রবার (৩০ মে) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল। যেখানে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল।
টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো।
ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই।
পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলিরা ব্যর্থ ব্যাট হাতে।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা।
শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ।
9:04 am, Wednesday, 11 November 2026
News Title :
পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:56:51 am, Saturday, 31 May 2025
- 193 Time View
Tag :
Popular Post





























